1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে ভ্রাম্যমান আদালতে ২ হোটেলসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ গোলজার হোসেন ক্রাইম রিপোর্টার ঢাকা বাংলাদেশ
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫,
  • 128 Time View
120

মোঃ গোলজার হোসেন ক্রাইম রিপোর্টার ঢাকা বাংলাদেশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে রবিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাজার তদারকি করা হয়। এসময় হোটেল-রেস্তোরা, মনোহারি দ্রব্যাদি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওষুধের ফার্মেসী, ফলমুলের দোকানসহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।

তদারকিকালে নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ২টি হোটেল ও একটি মনোহারি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।

এতে উপস্থিত ছিলেন মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে বাজিতখিলা বাজারের হোটেল ব্যবসায়ী মুনসুর আলীকে ৩ হাজার টাকা, সইফুল ইসলামকে ২ হাজার টাকা এবং মনোহারি ব্যবসায়ী মেসার্স আরফান এন্টারপ্রাইজের দোকানী মজনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার মনিটরিং টিমের সদস্যরা বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। বাজার দর, ব্যাবসায়িক লাইসেন্স, বিক্রয় মুল্য তালিকা, ক্রয় রশিদ ও পরিস্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয় এবং যৌক্তিক লাভ বিবেচনায় সহনীয় মূল্যে দ্রব্যমুল্য বিক্রীর নির্দেশনা প্রদান করা হয়।

 

মোঃ গোলজার হোসেন ক্রাইম রিপোর্টার ঢাকা বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026