1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সমবায় যুব কল্যাণ সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) 
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫,
  • 138 Time View
112

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া পালপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। বিগ্রহ প্রতিষ্ঠার স্মরণে ও পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রীল শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মনি মহারাজের তিরোভাব উপলক্ষে আয়োজিত এ মহোৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন আনুষ্ঠানিকতা।

৮ মার্চ (শনিবার) ভক্তিপূর্ণ পরিবেশে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা, গুরুপূজা, অন্নপ্রসাদ বিতরণ ও সার্বজনীন সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন পালপাড়া পার্থ সারথী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক রতন কান্তি পাল।

ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় বেতার শিল্পীগোষ্ঠী। শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন শিক্ষক সুকেশ কান্তি সেন, শুভ অধিবাস পৌরহিত্য করেন স্বরূপ দাস বাবাজী মহারাজ।

৯ মার্চ (রবিবার) শুভ তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ করেন বিনোদ বিহারী সম্প্রদায় (ভোলা), মীরার প্রভুজী সম্প্রদায় (লক্ষ্মীপুর), গোপাল রাখাল সম্প্রদায় (চট্টগ্রাম) ও জগন্নাথ সম্প্রদায় (চট্টগ্রাম)।

১০ মার্চ (সোমবার) নগর পরিক্রমার মধ্য দিয়ে তারকব্রহ্ম মহানাম যজ্ঞের পূর্ণাহুতি সম্পন্ন হবে। দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটির ভক্তরা জানান, এ মহোৎসব ভক্তদের মধ্যে ভগবৎপ্রেমের সঞ্চার ঘটাবে এবং সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026