1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : 
  • Update Time : রবিবার, মার্চ ৯, ২০২৫,
  • 135 Time View
114

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় চট্টগ্রামের রাউজানে পশ্চিম বিনাজুরীতে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ (শনিবার) মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই গীতাযজ্ঞ ব্রাহ্মমুহূর্তে মঙ্গলারতি ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়।

গীতাযজ্ঞের পাশাপাশি দিনব্যাপী চলে দেবাদিদেব মহাদেব ও ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবার বিশেষ পূজা-অর্চনা। যেখানে অংশ নেন রাউজানের সর্বস্তরের সনাতনী ভক্তরা। সকাল থেকে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আশ্রম প্রাঙ্গণ।

আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বীরপুরুষ ব্রহ্মচারী প্রকাশ রামপ্রসাদ বাবাজীর পৌরহিত্যে উক্ত গীতাযজ্ঞে আশীর্বাদক হিসেবে ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।অনুষ্ঠানে শ্রীমৎ ভাগবত গীতার অমৃতবাণী পরিবেশন করেন কাটিরহাট লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও হাটহাজারী চন্দ্রপুর ওমকার জ্যোতি মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপসানন্দ ব্রহ্মচারী মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির থেকে আগত সাধু-সন্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের অধ্যক্ষ বীরপুরুষ ব্রহ্মচারী বলেন ‘বাবার স্বপ্নাদেশে বিনাজুরী গ্রামে ভক্তদের সম্মিলিত সহযোগিতায় তিলে তিলে গড়ে উঠেছে এই আশ্রম। অগণিত ভক্তদের অংশগ্রহণে রাউজানের সনাতনী মিলনমেলায় পরিণত হয়েছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। মন্দিরের উন্নয়ন কাজ চলমান থাকায় তিনি সনাতনী দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন’।

গীতাযজ্ঞের পবিত্র পরিবেশ, সন্ন্যাসীদের আশীর্বাদ এবং ভক্তদের অপার শ্রদ্ধায় লোকনাথ আশ্রমের আঙিনা হয়ে উঠে এক আধ্যাত্মিক মহাসম্মেলন। এদিন দুপুরে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেলে শ্রীশ্রী হোম যজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে সম্পন্ন হয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026