1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে বেত্রাঘাত করায় শিক্ষকের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

উথান মজুমদার, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 249 Time View
85

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উথান মজুমদার, বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে শাসন করার অপরাধে মিথ্যা মামলার শিকার হয়েছেন কাকড়াবুনিয়া রাজেন স্মরনী (আর.এস) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা। শনিবার (৮ মার্চ) বিকেলে ওই শিক্ষকের স্ত্রী নাদিরা আক্তার স্থানীয় সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২ অক্টোবর‘২৪ বেয়াদবির কারনে স্কুল ছাত্রী বর্ণিতা সিকদারের হাতে দুটি বেত্রঘাত করে শিক্ষক মাসুদ রানা । এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মধ্যস্থতায় মিমাংসা হলেও তাদের ক্ষোভ থেকে যায় যে কারনে আমার স্বামীকে ফাঁসাতে গত ২৬ ফেব্রুয়ারি ‘২৫ ওই ছাত্রী বর্ণিতা সিকদার ভিটামিনের বোতলে বিষ এনে মেয়েদের কমন রুমে থাকা জগের পানিতে মিশিয়ে পান করে ইচ্ছাকৃত ভাবে অসুস্থ হয়ে পরে । কমন রুমে বর্ণিতা সিকদার দীর্ঘ সময় একা দাড়িয়ে একটা কিছু ভাবছে যা ৮ম শ্রেণীর ৩ জন ছাত্রী দেখেছে। অসুস্থ বর্ণিতা সিকদারকে আমার স্বামী মাসুদ রানা ও অন্যান্য শিক্ষকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু আমার স্বামীকে ফাঁসাকে ওই ছাত্রীর অভিভাবকেরা স্বেচ্ছায় বরিশালে ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। যার প্রমানাদি ডাক্তারী রেজিস্ট্রি খাতায় পরে রয়েছে। এ ঘটনায় পিছনের শত্রুতা গোপন রেখে শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে ওই ছাত্রীর মা মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টার মামলা করেন। বর্তমানে আমার স্বামী জেল হাজতে রয়েছেন। এ পরিবারটি একটি মামলাবাজ পরিবার হিসেবে পরিচিত। আমি তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রার্থণা করছি।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী স্কুল শিক্ষকের ভাতিজা সোহেল আহম্মেদ, শাশুড়ী তাসলিমা বেগম ও নিকট আত্মীয় মোঃ রুস্তুম হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026