1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রবাসীদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা :
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫,
  • 200 Time View
oplus_0
171

সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার ও জমানো ৬৫ লাখ টাকা আত্মসাৎ করে গাঁ ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার দুই প্রতারক। ৪ মার্চ’২৫, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখায় ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের শুখরঞ্জন দাসের ছেলে সাগর দাস সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দুই কাকা (চাচা) বাবুল দাস ও অধীর দাস দীর্ঘদিন ধরে সৌদি আরবে থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সরদারি করে আসছেন। সেই সুবাদে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের সাবেক মেম্বার শামসুল হক এর ছেলে জহির ও রফিকের সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়। আমার কাকা বাবুল দাস এর সাথে ওই দুই প্রতারক জহির ও রফিক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিলে দেশি লোক হিসেবে আমার কাকা তাদের প্রস্তাব মেনে নেয়। অভিযুক্তরা কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করে। গত ২০ ফেব্রুয়ারি’ ২০২৫ তারিখে বাবুল দাস ও অধীর দাস অভিযুক্ত জহির ও রফিকের হাতে ৬৫ জন শ্রমিকের পাওনা বন্টন করে দেয়ার জন্য বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা তুলে দেন। এ ছাড়াও তাদের কাছে আমার কাকারা ৬৫ লাখ টাকা আমানত ( জমা ) রেখেছিলো। এর পরক্ষণেই অভিযুক্তরা রুমে তালা দিয়ে মোবাইল বন্ধ করে এই দুই প্রতারক আত্মগোপনে যায়। বর্তমানে আমার ওই দুই কাকা প্রবাসে ৬৫ জন শ্রমিকের মারাত্মক চাপে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীদের নিকট আত্মীয় লিটন দাস, হৃদয় দাস। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026