আগৈলঝা শশুর বাড়ি বেড়াতে এসে চাচাতো শ্যালকের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি
মোঃ রাছেল বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি
Update Time :
সোমবার, মার্চ ৩, ২০২৫,
237 Time View
আগৈলঝা শশুর বাড়ি বেড়াতে এসে চাচাতো শ্যালকের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে চাচাতো শালকের হামলায় গুরুতর আহত একজন। আহত ব্যক্তি বরিশালের আলেকান্দা গ্রামের বাসিন্দা। আহত এস এম নুরুজ্জোহার পুত্র এস এম ওমর খৈয়াম রোববার আনুমানিক দুপুর দুইটার দিকে পশ্চিম বাকালের মহাব্বত আলীর বাড়িতে এলে চাচাতো সালোক আহেদ আলির বেপারী পুত্র শহীদ ব্যাপারী অতর্কিত হামলা চালিয়ে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। আহত এস এম ওমর খৈয়াম কে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সূত্রে জানা যায় শশুরের জমি নিয়ে চাচা শশুরের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। চাচা শ্বশুর অবৈধভাবে আমার...
97
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে চাচাতো শালকের হামলায় গুরুতর আহত একজন। আহত ব্যক্তি বরিশালের আলেকান্দা গ্রামের বাসিন্দা। আহত এস এম নুরুজ্জোহার পুত্র এস এম ওমর খৈয়াম রোববার আনুমানিক দুপুর দুইটার দিকে পশ্চিম বাকালের মহাব্বত আলীর বাড়িতে এলে চাচাতো সালোক আহেদ আলির বেপারী পুত্র শহীদ ব্যাপারী অতর্কিত হামলা চালিয়ে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। আহত এস এম ওমর খৈয়াম কে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সূত্রে জানা যায় শশুরের জমি নিয়ে চাচা শশুরের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলছিল। চাচা শ্বশুর অবৈধভাবে আমার শ্বশুরের জমি জোরপূর্বক ভোগ দখল করিতেছিল। চাচা শ্বশুর মারা যাওয়ার পরে আমার চাচাতো স্যালোক শহীদ ব্যাপারী অন্যায় ভাবে জোরপূর্বক দখল করে ছিল। আমি বাধা দেওয়ায় আমার উপর হামলা চালায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: