1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বোতলজাত পানি ‘ব্যাটারির পানি’ হিসেবে বিক্রি করায় অর্থদণ্ড

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, মার্চ ২, ২০২৫,
  • 173 Time View
137

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় সাধারণ পানি দিয়ে ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি তৈরি ও বোতলজাতের পর বিক্রি করার দায়ে পানি কারখানায় জরিমানা ও সংশ্লিষ্ট একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার(২ মার্চ) দুপুরের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে রয়েল ব্যাটারি ওয়াটার কারখানায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানার ব্যবস্থাপক মো. নেওয়াজ শরীফ মিন্টুকে (৩৫) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নেওয়াজ শরীফ মিন্টু আবদার গ্রামের জহির উদ্দিনের ছেলে। আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদে জানা যায় ওই কারখানায় বিএসটিআই এর অনুমতি ছাড়াই সাধারণ পানিকে ব্যাটারীতে ব্যবহারযোগ্য পানি হিসেবে বোতলজাত করার কর্মযজ্ঞ চালাচ্ছিলেন এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ব্যাটারি পানি উৎপাদন করতে দেখা যায়। এসময় কারখানা কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হয়। বিএসটিআইয়ের আইন ২০১৮ সালের ৩০ ধারায় কারখানার ব্যবস্থাপক মো. নেওয়াজ শরীফ মিন্টুকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যাটারি পানি উৎপাদন কারখানা কর্তৃপক্ষকে এ শাস্তি দেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পণ্য উৎপাদন নিশ্চিত কল্পে এমন অভিযান নিয়মিত চলবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026