1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শুক্রবার দিব গত রাত্রে অভিযান চালিয়ে নওগাঁয় ৪ ডাকাত  সদস্য গ্রেফতার   

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 207 Time View
102

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। ওই মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ নামে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের ৯ অক্টোর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকিয়ে গরু ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ডাকাতি মামলায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে। অপর একটি অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026