1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে টিসিবি পণ্য খোলা বাজারে বিক্রির দায়ে জরিমানা আদায় 

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫,
  • 189 Time View
165

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে জরিমানা আদায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে মুদি দোকানদার সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে।

বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রওশানুল কাওছার, এস আই মমিনুল ইসলাম টিসিবি পণ্য বেআইনিভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে গোবিন্দগঞ্জ পৌর বাজারের দুইটি মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে খুচরা বাজারে বিক্রির অভিযোগে সাইফুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করে। অপর ঘটনায় মুদি দোকানদার বাচ্চু মিয়াকে আটক করে পুলিশ।

সেই সঙ্গে তার দোকান থেকে টিসিবি’র লোগো যুক্ত ২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। বাচ্চু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাঈদ আলীর ছেলে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন,টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য দেওয়া হয়। এখানে তা না করে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছিল।

যার ফলে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ একজনকে আটক করা হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল পড়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026