1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবগঞ্জে শহীদ আবু সাঈদ আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫,
  • 147 Time View
114

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে শহীদ আবু সাঈদ আন্ত জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪ টায় স্থানীয় হাইস্কুল মাঠে আয়োজিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডাক্টরস্ এ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, সাবেক জাতীয় দলের ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী,মাদারিপুরের শিবচর উপজেলা বিএনপির সভাপতি ও ভাসাবি গ্রুপের কর্ণধার কামাল জামাল মোল্লা,পিজি হাসপাতালের উপ রেজিস্ট্রার ডা. কবির আহমেদ রিয়াজ, সিটি ক্লাব মিরপুরের সভাপতি তারেক আল মামুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ইব্রাহিম খলিল, গুলশান ক্লাব,ঢাকার পরিচালক

আরাফাতুর রহমান আপেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল,মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম আহমেদ, সদস্য কনক দেব,শফিউল ডিউ,রফিকুল ইসলাম মাস্টার,সাবিত হোসেন,রায়হান আলী,রুহুল আমীন প্রমুখ।খেলার ধারা বর্ননা করেন মোকামতলা মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম।

উক্ত খেলায় নিলফামারী জেলা দলকে জয়পুরহাট জেলা দল ২/১ গোলে পরাজিত করে। খেলাটি দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026