1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫,
  • 128 Time View
94

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা পরিষদ, গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামানের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা, পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভা, পরিচালক ডাঃ প্রেমানন্দ মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাসের নেতৃত্বে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুকের নেতৃত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, জেলা কমান্ডেন্ট মজিবুল হক বিভিএমএস এর নেতৃত্বে আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপ-পরিচালক হারুন-অর-রশীদের নেতৃত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, উপপরিচালক নুরুল হুদার নেতৃত্বে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেনের নেতৃত্বে জেলা কারাগারের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কারের নেতৃত্বে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেদু শেখর মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে গোপালগঞ্জ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামানের নেতৃত্বে গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাব গোপালগঞ্জ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একুশে ফেব্রুয়ারীর ভোরে প্রভাত ফেরি নিয়ে পৌর পার্কের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026