1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফটিকছড়িতে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
  • 130 Time View
94

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়ি পাইন্দং ফকিরাচান গ্রামে ওরশের নামে দাবীকৃত চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে এলাকাবাসী।

বুধবার(১৯ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ফকিরাচান এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকার শত-শত নারী-পুরুষের অংশ গ্রহণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- প্রবাসী ব্যবসায়ী আহমদুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন- কয়েকদিন আগে এলাকায় খাজা সাহেবের ওরশের নামে আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করেন আবুল কাশেম নামের স্থানীয় এক ব্যক্তি। তাঁরা সাথে রয়েছে স্থানীয় আমিন তালুকদার ও সেলিম।

ওরশে অসমাজিক কার্যকলাপ ও গান-বাজনা হবে এমন খবর জানতে পেরে চাঁদা দিতে অস্বীকৃতি জানাই আমি। পরে গ্যাংটি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসানোর জন্য ফন্দি আটতে থাকে।

তিনি আরও বলেন- গত ১৭ফেব্রুয়ারী ওরশ চালাকালীন সময় রাত আনুমানিক ১১টার দিকে ওরশের চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডায় লিপ্ত হয় গ্যাংটির সদস্যরা।

এক পর্যায়ে এটি চেয়ার ছোড়াছুড়িতে রুপ নেই।পরে ওরশে হামলা করা হয়েছে মর্মে থানায় খবর দেয়।পুলিশ গিয়ে ঘটনার সত্যতা না পেয়ে ফিরে আসে।

পরদিন আমরা ওরশে হামলা করেছি উল্লেখ করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আমি সহ এলাকার শতাধিক নিরীহ মানুষকে আসামী করা হয়।

বিশেষ করে টাকা আদায় করতে আর্থিক ভাবে স্বাবলম্বী প্রবাসীদের টার্গেট করে এ মিথ্যা মামলাটি করা হয়। যাতে মামলার ফাঁদে ফেলে টাকা আদায় করা যায়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আবুল বশর, সৈয়দ আহমদ, আব্দুর রহমান, বদন মিয়া, শামসুল আলম,মাওলানা তৈয়ব, আবুল কালাম,আজম বেলাল,ঈমাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026