1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আসন্ন রমজান উপলক্ষে এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে – খাদ্য উপদেষ্টা

মোঃ নাসির উদ্দিন রাজশাহী সটাফ রিপোর্টার 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 120 Time View
86

মোঃ নাসির উদ্দিন রাজশাহী সটাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন রমজানে দেশের ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে এক কোটি দরিদ্র-হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার ১৭ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, মার্চ-এপ্রিল মাসের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।

ভূমি উপদেষ্টা আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশই নামজারির কাজ শেষ হবে। অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে। জমির মিউটেশনের কাজও ডিজিটাল করার কাজ চলমান রয়েছে। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে আল ইমাম মজুমদার বলেন, ‘দেশে এখন পর্যন্ত যে কয়টি ভালো নির্বাচন হয়েছে এবং যে কয়টি সমালোচিত নির্বাচন হয়েছে তা-ও প্রশাসন করেছে। তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই হয়। আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবেই ব্যবহার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে এখন যে নির্বাচন হবে, প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026