1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়া শিবগঞ্জ আপন এর উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের শপথ 

মোঃ জান্নাতুল নাঈম শিবগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 126 Time View
94

মোঃ জান্নাতুল নাঈম শিবগঞ্জ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই প্রতিবাদ্য সামনে রেখে বগুড়া শিবগঞ্জের ছয় শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পিরব গ্লোবাল মডেল স্কুলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। শপথে শিক্ষার্থীরা বলেন আমরা বাল্যবিবাহ প্রতিহত করবো। নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে জানাবো। আত্মহত্যার মত জঘন্যতম অপরাধ মূলক কাজ করবো না। ট্রাফিক আইন মেনে রাস্তা চলাচল করবো।

এর আগে আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান,গ্লোবাল মডেল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, পরিচালক শফিক সরদার, আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, আসাদুল্লাহ, আব্দুর রহিম, রেশমা খাতুন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এভাবেই সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আপনতের মতো পদক্ষেপ নেয় তাহলে আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হব। সবাই মিলে আত্মহত্যাবিহীন সমাজ গড়ে তুলতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026