1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীতে ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তি অনুষ্ঠিত

মােঃ সাহের আলী রৌমারী প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 118 Time View
86

মােঃ সাহের আলী রৌমারী প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কলাবাড়ি বিবিসি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছরপূতি উপলক্ষে রজতজয়ন্তি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ ফেব্রæয়ারী) সকাল ১১টায় উচ্চ বিদ্যালয় চত্বরে জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২৮ কুড়িগ্রাম-৪ এর সাবেক সংসদ সদস্য মো. রহুল আমিন এমপি, এর সভাপতিত্বে এই রজতজয়ন্তি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন আনন্দমহন সরকারি কলেজ ময়মনসিংহ এর সাবেক অধ্যক্ষ মো: তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. আজিজুর রহমান, রাজিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মিজানুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খুরশিদ আলম।

অনুষ্ঠানের এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. রহুল আমিন এমপি বলেন, পড়াশোনার চাপ মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে। আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি যেন মানসিকভাবেও সজীব থাকে, তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক থাকে। সে জন্য এমন আয়োজন জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ওপর একাডেমিক চাপ কমানোর পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026