1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফ হ্নিলা ৬৯ হাতবোমা ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ গ্রেফতার ২

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫,
  • 134 Time View
94

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার টেকনাফের একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাসহ ২ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার একটি পাশাপাশি বাড়ি থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফুলের ডেইল নামের এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ভোর ৩টায় অভিযান শুরু করা হয়। প্রায় ৩ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, ১ কেজি ৬শ গ্রাম সালফার, ১ কেজি ৩শ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ১টি প্লাস উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪ জন সন্দেহভাজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

জব্দকৃত বোমা ও বোমা তৈরির সরঞ্জামাসহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026