
গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রতিকের প্রার্থীর দিনব্যাপী জনসংযোগ
কাজী আহসানুল হাবীব জেলা প্রতিনিধি গাজীপুর।
গাজীপুর ১ আসনের বি এন পি প্রার্থী মো: মজিবুর রহমান দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেছেন।সকালে আটাবহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পথসভা এবং দুপুরে চান্দাবহ মাদ্রাসা মাঠে মধ্যাহ্ন বিরতি ও খাবারের আয়োজন করেন।
এরপর ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর,আশাপুর, সমাবেশ শেষে,দেওয়াইর বাজারে শত শত মানুষের মাঝে ভোট প্রার্থনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। সন্ধ্যায়
কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন এর আড়ইগঞ্জ বাজারে, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সংগে নিয়ে, ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী হলে,এই অবহেলিত ইউনিয়নে অভুতপুর্ব উন্নয়ন সাধন করবেন বলে আস্বাস প্রদান করেন। হাজার হাজার নারী পুরুষ, রাস্তার দুই পাশে দাড়িয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নেড়ে অভিনন্দন জানান।
উক্ত পথ সভায় উপজেলার হেভী ওয়েট নেতা মো:হেলাল উদ্দিন, হুমায়ুন কবির খান,পারভেজ আহমেদ, মিনার উদ্দিন, ইরানী বেগম ভোট প্রার্থনা করেন।
ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন, হান্নান মেম্বার,খন্দকার পাভেল সহ যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সবাই, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, ধানের শীষে ভোট প্রদানের পক্ষে শ্লোগান দেন এবং প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।