1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পটুয়াখালীতে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েনপ্রার্থী-নেতৃত্ব দ্বন্দ্ব প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 444 Time View
1002

আতিকুর রহমান (পারভেজ) প্রতিনিধি: পটুয়াখালী সদর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

পটুয়াখালী জেলা বিএনপির নির্বাচিত নেতৃত্বকে নিয়ে “বিভ্রান্তিকর ও ভিত্তিহীন” বক্তব্যের প্রতিবাদে বিশেষ সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা নেতারা জানান, ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নের এক জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির নির্বাচিত কমিটি, তাদের কর্মকাণ্ড এবং সাংগঠনিক অবস্থান সম্পর্কে একাধিক “বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর” মন্তব্য করেছেন।জেলা নেতারা বলেন, “সেসব মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং দলের ঐক্য বিনষ্টের অপচেষ্টা।”লিখিত বক্তব্যে জেলা বিএনপি জানায়, মনোনয়ন ঘোষণার আগ থেকেই পটুয়াখালী-১ আসনের তিন উপজেলায় ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি। বিভিন্ন ইউনিয়নে ৩১ দফা নিয়ে মিটিং-মিছিলসহ কমলাপুর ও মুরাদিয়া ইউনিয়নে বড় জনসভাও করেছে, যেখানে হাজারো নেতা-কর্মী অংশ নেন। জেলা নেতারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার পর আলতাফ হোসেন চৌধুরী দলের নির্বাচিত নেতাদের সঙ্গে বা কমিটির সঙ্গে কোনো আলোচনায় বসেননি। তিনি নিজ বাসভবন থেকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। দলের নির্বাচিত সভাপতি, সম্পাদক ও অঙ্গসংগঠনকে উপেক্ষা করে একজন পদবিহীন নেতাকে প্রধান সমন্বয়কারী করেছেন। বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ করছে স্থানীয় সভাপতি-সম্পাদকদের অবহিত না করে। এতে ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও জানায় জেলা বিএনপি।সংবাদ সম্মেলনে জেলা নেতারা বিশেষভাবে নিন্দা জানান আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যে জেলা কমিটিকে উদ্দেশ্য করে বলা “চোরায় না শোনে ধর্মের কাহিনী”, যা তারা নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো জেলা কমিটির প্রতি “অপমানজনক, অশিষ্ট ও অনভিপ্রেত কটূক্তি” বলে আখ্যায়িত করেন।জেলা বিএনপি নেতারা বলেন, জেলা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং আছে। বিভক্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মনোনয়ন ঘোষণার পর আমরা সঙ্গে সঙ্গে সভা করে ধানের শীষের পক্ষে ঐক্য নিশ্চিত করেছি।”জেলা বিএনপি পরিষ্কার জানায় “কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি কোনো ব্যক্তির পছন্দ–অপছন্দে বাতিল হয় না। নির্বাচিত নেতৃত্বকে অবমূল্যায়ন সংগঠনের গঠনতন্ত্রবিরোধী।”সংবাদ সম্মেলনের শেষে জেলা বিএনপি জানায়, “আমরা বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয়। জেলার সব ইউনিট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026