
এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ প্রতিনিধি
আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে গাইবান্ধা জেলার সুন্দরগন্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তিরাম মদিনাতুল জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুন্দরবন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও শান্তিরাম ইউনিয়ন বিএনপির আহবায়ক এম মাহফুজুর রহমান (লেলিন), উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও শান্তিরাম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার (মাসুদ), সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, শান্তিরাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাজু, জাকিউল ইসলাম রতন, শামীম মিয়া, নুরূজ্জামান মিয়া ও শান্তিরাম ইউনিয়নের শ্রমিক দলের নেতা লিচু মিয়া সহ আরো অনেকে।
আপোষহিন নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ আবেদ আলী।