1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফারিরবিল সীমান্তে প্রায় ১১ কোটি টাকার ইয়াবা জব্দ: সীমান্ত ভাসছে মাদকের জোয়ারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 182 Time View
315

এম কে হাসান বিশেষ প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়নের ফারিরবিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের বিশাল ইয়াবা চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ২৭ই নভেম্বর রাত ১২টার দিকে উখিয়া ৬৪ বিজিবি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় দু’জন চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা হাতে থাকা ৩ টি কালো ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায় । পরে ব্যাগগুলো তল্লাশি করে ৩ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, চোরাকারবারিদের আটকের উদ্দেশ্যে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। তবে দীর্ঘ তল্লাশির পরও তাদের পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। মাদকবিরোধী চলমান অভিযানে বিজিবির এ সাফল্য সীমান্ত এলাকায় মাদক চক্রের ওপর কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026