1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজ রোবাকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 321 Time View
642

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় রোবার বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে বিএনপির মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ

সাবেক যুবদল নেতা রোবার হাতে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই সাথে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালেসিস করতে হয়। যুবদলের একনিষ্ঠ এই নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগীতার নির্দেশ দেন। রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, শাহনেওয়াজ আলম রোবা যুবদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটি তার হাতে তুলে দিই। এ ছাড়া তার যে কোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো। শাহনেওয়াজ আলম রোবা জানান, তার রাজনীতির জীবনে কখনও কোনো সহায়তা পাননি। আজ প্রথম স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব, জেলা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, দপ্তর সম্পাদক রিয়াজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তোরাব ও তাজুল, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব হোসাইন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026