1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলগাজী আইডিয়াল একাডেমীর কোরআন সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 109 Time View
200

ফুলগাজী আইডিয়াল একাডেমীর কোরআন সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।

ফেনীর ফুলগাজীর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফুলগাজী আইডিয়াল একাডেমীতে ধর্মীয় মর্যাদা, আনুষ্ঠানিক শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশে বার্ষিক কোরআন সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (মঙ্গলবার) ফুলগাজী আইডিয়াল স্কুল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক অহিদুল্লাহ মজুমদার।ফুলগাজী আইডিয়াল স্কুলের অধ্যক্ষ জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা শিক্ষা, একাডেমিক সুপারভাইজার মো. মোয়াজ্জেম হোসেন, তিনি শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল বারী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার। ফুলগাজী ইউনিক ল্যাব অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক আবুল কালাম শামীম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোসাইপুর আশ্রাফুল উলুম নূরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, ফুলগাজী শিশু নিকেতনের প্রধান শিক্ষক আবুল হাশেম রাশেদ।ফুলগাজী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্ত। তাঁরা শিক্ষার্থীদের চরিত্র গঠন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির ওপর জোর দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান করেন মাওলানা সাইফুল ইসলাম। তাঁর স্পষ্ট ও হৃদয়গ্রাহী সবক উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে। অতিথিবৃন্দ কোরআন শিক্ষার গুরুত্ব, সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা এবং শিক্ষক-অভিভাবক-প্রতিষ্ঠানের যৌথ দায়িত্ব সম্পর্কে মূল্যবান পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও পুরো জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026