1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হাতিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় কমশালা

আশ্রাফ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 137 Time View
126

আশ্রাফ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া গ্রাম আদালত সক্রিয় করণে স্থানীয় গণ্য মান্য ও নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন এর সভাপতিত্বে।

এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় কমশালা পরিচালনা করেন হাতিয়া উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো: আশ্রাফ উদ্দিন।

কমশালায় বক্তারা বলেন, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো গ্রাম আদালত। ছোটখাটো বিরোধ, পারিবারিক সমস্যা কিংবা সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হলে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হয়। অথচ গ্রাম আদালত ব্যবস্থাকে সক্রিয় করলে অল্প খরচে, দ্রুত সময়ে এবং স্থানীয়ভাবে বিচারপ্রাপ্তি সম্ভব হয়।

মো: আলা উদ্দিন বলেন, “গ্রাম আদালত বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রথম ধাপ। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শালিস বা অনানুষ্ঠানিক আলোচনার পরিবর্তে আইনি কাঠামোর মধ্যে থেকেই গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত।”

)তিনি স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, “আমরা চাই গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি হোক। এর মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং অযথা মামলা-মোকদ্দমার ঝামেলা থেকেও জনগণ মুক্তি পাবে।”

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেশি জনবান্ধব ও কার্যকর করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026