1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মংলায় নারী প্রতিভা বিকাশ মেলা: ‘যে যা পারি’ প্রতিপাদ্যে সৃজনশীলতার অনন্য প্রদর্শনী

স্টাফ রিপোর্টার: মুহা. নাঈন রফিক, মংলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 314 Time View
187

স্টাফ রিপোর্টার: মুহা. নাঈন রফিক, মংলা প্রতিনিধি

‎“যে যা পারি” – এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে মংলায় অনুষ্ঠিত হলো নারী প্রতিভা বিকাশ মেলা। হাতে খড়ি পাঠশালার উদ্যোগে আয়োজিত এ মেলায় নারীদের সৃজনশীলতা, আত্মনির্ভরতা ও অর্থনৈতিক সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।
‎মেলায় প্রদর্শিত হয় স্থানীয় নারীদের তৈরি নানা কুটির শিল্পকর্ম, পোশাক, কেক, চকলেটসহ হস্তনির্মিত পণ্য। দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে হাতে তৈরি নান্দনিক মোমবাতি, যা নারীদের নকশা ও শিল্পবোধের উজ্জ্বল বহিঃপ্রকাশ। প্রতিটি স্টলে যেন লুকিয়ে ছিল নারীদের আত্মনির্ভরশীলতার গল্প ও সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আয়োজকরা জানান, এ মেলার মূল লক্ষ্য হলো নারীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করা। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির সুযোগও পান, যা নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

‎মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং এ ধরনের আয়োজনকে নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীদের প্রতিভা বিকাশের এধরনের মেলা শুধু সৃজনশীলতার প্রদর্শনী নয়, বরং সমাজে নারী উদ্যোক্তা তৈরির একটি কার্যকর উদ্যোগ।”
‎মেলায় অংশ নেওয়া এক নারী উদ্যোক্তা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমাদের মতো সাধারণ নারীরা ঘরে বসে ছোট ছোট কাজ করি। এই মেলার মাধ্যমে সেই কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত ও অনুপ্রাণিত।”
‎স্থানীয় পর্যায়ে নারীদের হাতে তৈরি পণ্যের বাজার সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে তাদের আত্মবিশ্বাস বাড়াতে এই নারী প্রতিভা বিকাশ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026