1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনীতে ২৪শের ৫ই আগষ্টকে কেন্দ্র করে জেলাব্যাপী পুলিশের ছএছায়ায় বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু লোক মামলা বানিজ্য করছে

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 146 Time View
96

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনীতে ২৪শের ৫ই আগষ্টকে কেন্দ্র করে এখন সমগ্র জেলাব্যাপী পুলিশের ছএছায়ায় বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু লোক মামলা বানিজ্য করছে

” ফেনীর সাংবাদিক সমাজ কারো কাছে নতী স্বীকার বা কোনো ব্যক্তির রক্ত চক্ষুকে ভয় না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন — শেখ ফরিদ বাহার ”

এম এ রহমান দুলাল ভুইয়া ফেনী জেলা প্রতিনিধি ।

বিগত ২৪ইং ৫ই আগষ্টের পরবর্তী ঘটনাপ্রবাহ ও ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকান্ডে ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বর্তমানে এক বৎসর অতিবাহিত হওয়ার পর আবার নতুন মামলা দায়ের করা হচ্ছে । কিন্তু যাদের আসামী করা হচ্ছে তাদের বাদী নিজেতো দুরের কথা তার চৌদ্দ গুষ্টি ও আসামীকে দেখেছে কিনা বলতে পারবে না ।

এ প্রসঙ্গ উল্লেখ করে শেখ ফরিদ বাহার বলেন সমগ্র পৃথিবীর মানুষ সাংবাদিকদের মাধ্যমে বিশ্বের সকল খবরাখবর জানে। দেশে বিদেশে সকল স্থানে সকল জায়গায় সাংবাদিকদের রয়েছে অবাধ বিচরণ সাংবাদিক ও সংবাদকর্মীরা মহা বিপদজনক যুদ্ধের ময়দানেও সংবাদ সংগ্রহ করে থাকেন।

শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবে দৈনিক আমার ফেনী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ বাহার আরও বলেন ফেনীতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার প্রসঙ্গ উল্লেখ করে জানান সোনাগাজী ও ফুলগাজীর কিছু ছেলে আমাদের দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙ্গিয়ে মামলা বাণিজ্য করছে।
এই ছেলেগুলো মামলা রুজু করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নাম উল্লেখ পুর্বক সুকৌশলে মামলা বাণিজ্য করছে। তারা মহিপালের গণহত্যা মামলায় ব্যবসায়ী ও চাকরিজীবী প্রবাসী সহ নিরপরাধ লোকদের আসামি করে তাদের পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে চাঁদাবাজি করছে।

সম্প্রতি ছাগলনাইয়ার একটি লোক জাতীয়তাবাদী দলের পরিচয়ে আদালতে মহিপাল গণহ*ত্যা মামলার রুজু করেন। এই মামলায় আমাদের দলীয় ১৭ জন বিনা অপরাদী নেতাকর্মীকে ও আসামি করা হয়েছে। আমি তার পরিবারের সাথেও দেখা করেছি। তার পরিবারের সদস্যরা বলেছে তাদের সাথে তার কোন ধরনের সম্পর্ক নেই।

আমরা খুব দ্রুত ছাগলনাইয়ার এই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। এই সমস্ত লোকগুলো রীতিমতো মামলা বাণিজ্য করছে। এর সাথে পুলিশও জড়িত আছে। আমি বিনীতভাবে সাংবাদিকদের অনুরোধ করবো, আপনারা কলমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এইসব মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শক্ত হাতে প্রতিহত করবেন। কলমের শক্তি কামানের চেয়েও শক্তিশালী।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ করা অপরাধ না। মহিপালের গণহ*ত্যায় জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।মহিপালের গণহত্যা মামলায় কাউকে আসামি করার আগে এই ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার।

আসুন আমরা সবাই মিলে সুন্দর ফেনী গড়ি, সাংবাদিকেরা হচ্ছে এই সুন্দর ফেনী গড়ার মূল কারিগর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026