1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রংপুরের পীরগাছায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 199 Time View
267

মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুরের পীরগাছা উপজেলায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুটি ঘটনা ঘটে।প্রথম ঘটনা, উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মিন্টু মিয়ার ছেলে ও নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাব্বি ও তার বন্ধু মামুন দুপুরে পুকুরে গোসল করতে যায়। তারা কলাগাছ ধরে ভেসে খেলা করার সময় রাব্বি হঠাৎ পুকুরের মাঝখানে ডুবে যায়। অনেকক্ষণ পরও ভেসে না উঠলে মামুন চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা জাল ফেলে রাব্বির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের বার্মন সরদার এলাকায় মোছাঃ আরশি মনি (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত আরশি মনি গাইবান্ধা জেলার কিশমত বালুয়া নগর গ্রামের আতাউর প্রামাণিকের মেয়ে। জানা যায়, সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন,দুইটি মৃত্যুর ঘটনায় থানায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
অল্প বয়সে দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবার, পরিজনের মাঝে চলছে আহাজারি। পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026