1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫,
  • 200 Time View
137

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রেস্তোরা মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

বক্তারা বলেন, সরকার হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে রেস্তোরা সেক্টরের ওপর ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধি করেছে। যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরা, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি অবিবেচনাপ্রসূত। মানববন্ধনে বক্তারা রেস্তোরা সেক্টরের বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026