1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পঞ্চগড়ে উচ্চ মূল্যে সার বিক্রির দায়ে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মণ রায়
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 146 Time View
102

লক্ষ্মণ রায়

পঞ্চগড়ের, দেবীগঞ্জে প্রান্তিক কৃষকের কাছে সারের দাম বেশি নেওয়ার অভিযোগে ‘মোজাম্মেল ট্রেডার্স’ নামের একটি সার ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানের মালিক মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ মাসুমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোটাপাড়া এলাকার কৃষক আবুল কালাম ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ১ বস্তা টিএসপি ও ১ বস্তা ড্যাপ সার ক্রয় করেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৮০০ টাকা বেশি মূল্য নেওয়া হয় তার কাছ থেকে। ঘটনাটি জানাজানি হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গেই বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো: ইনজামামুল আমীন প্রীমন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।

অভিযান শেষে ইউএনও মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন,
“কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বা কীটনাশক বিক্রি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বাজারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং কৃষকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।

কৃষক মহল আশা প্রকাশ করেছে, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক পাওয়া সহজ হবে এবং কৃষকরা আর প্রতারণার শিকার হবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026