1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গাজীপুরে সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 284 Time View
167

মোঃ হিরা মিয়া 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‎গাজীপুরে নৃশংসভাবে নিহত দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়।

‎শনিবার (১৬ আগস্ট ২০২৫ইং) সকাল ১১ ঘটিকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর পাশে এসএস প্লাজায় জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে

‎ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে ও জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এম কাজল খান উপদেষ্টা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, মোঃ সেলিমুজ্জামান সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কেন্দ্রীয় কমিটি ঢাকা, মোঃ রফিকুল ইসলাম রফিক গাজীপুর জেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময় এবং উপদেষ্টা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, মোঃ শহিদুল ইসলাম শহিদ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক, এস এম জাহিদ হোসাইন সাধারণ সম্পাদক জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, মোসাঃ নাসিমা আক্তার রেনু প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ মহিলা প্রেসক্লাব, মোঃ কাজী শাকিল প্রতিনিধি এশিয়ান টেলিভিশন, মোঃ শফিকুল ইসলাম শামীম কাশিমপুর-কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি দৈনিক যুগান্তর, মোঃ আব্দুল বারী সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী থানা প্রেসক্লাব, মোঃ হারিছুর রহমান শিপলু সহ সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, মোঃ আবু সালেহ ভুঁইয়া সহ-সভাপতি গাজীপুর সাংবাদিক ইউনিটি, মোঃ ইব্রাহীম খলিল ব্যবস্থাপনা সম্পাদক ভোরের আলো, মোঃ রেজাউল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর সাংবাদিক সমিতি, মোঃ জুয়েল হোসেন সাংগঠনিক সম্পাদক গাজীপুর সাংবাদিক সমিতি, মোঃ হিরা মিয়া সহ-সম্পাদক দৈনিক প্রভাতী বাংলাদেশ,মোঃ শামীম হোসেন মহানগর প্রতিনিধি, দৈনিক নব চেতনা, মোঃ সাদেকুল ইসলাম প্রতিনিধি আমার প্রাণের বাংলাদেশ, মোসাঃ রোকসানা কাজল রিপোর্টার ঢাকা ক্রাইম, মোঃ জলিলুর রহমান গাজীপুর জেলা বিশেষ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান চৌধুরী স্টাফ রিপোর্টার দৈনিক সোনালী খবর, মোঃ এনামুল হক জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, মোঃ আমিনুল ইসলাম নান্টু জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা, মোসাঃ সুলতানা সরকার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, মোসাঃ মিনারা খাতুন রিনা,মোসাঃ মুক্তা আক্তার সহ শতাধিক ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাংবাদিক নেতারা বলেন, আগামীতে দেশের যেখানেই সাংবাদিক নির্যাতন করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, জাতির আয়না, সাংবাদিকদের চোখ দিয়ে দেশের মানুষ অপরাধীদের দেখতে পায়। তারপরেও সাংবাদিকদের নির্যাতন করা হয় কেন? বক্তারা বলেন গাজীপুরের প্রাণকেন্দ্র এই চান্দনা চৌরাস্তা, সেই প্রাণকেন্দ্রে প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষের সামনেই একজন সৎ নির্ভীক সাংবাদিক তুহিন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়, কেউ কোন প্রতিবাদ করেনি, সকলে শুধু চেয়ে চেয়ে দেখেছে, এই হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বর্তমান অবস্থা।

‎বক্তারা আরো বলেন আজকে এখান থেকে আমরা দৃঢ়কন্ঠে বলতে চাই সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদন্ড) নিশ্চিত করতে হবে তা না হলে আমরা ঘড়ে বসে থাকবো না। আমরা সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবো। তারা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন বিচক্ষণ মানুষ তিনি দ্রুত আসামীদের আটক করার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য কমিশনারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তবে শুধু এদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়ে থামলে চলবে না, এসব খুনিদের পিছনে কাদের হাত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের কেও বিচারের মুখোমুখি দ্বার করাতে হবে।

‎তুহিনের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল মাহফুজ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ এমদাদুল হক,

‎অনুষ্ঠানে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ সহ মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দ ও সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সবশেষে আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026