1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুবিধা বঞ্চিত শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব- হাজী তাজরুল ইসলাম

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫,
  • 223 Time View
152

মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম বাদশাহী টিলা মাঠে ‘আমরা হক্কল সিলটি’ ফেইসবুক গ্রুপ আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল এ কথাগুলো বলেন।

 

গ্রুপের সহ-সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন নির্বাহী সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী এম আহমদ আলী।

 

বক্তব্য রাখেন জাতীয় তরুণ সংঘের সাবেক সভাপতি হাজী আশরাফুজ্জামান জামাল, ভূমিহীন আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক নূর মিয়া।

 

এসময় আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপের এডমিন শরীফ তালুকদার, খালেদ আহমদ, তামিন আলী, সাবেক সদস্য ইব্রাহিম পারভেজ, আব্দুল্লাহ আল আমিন, খালেদ আহমদ, আব্দুল্লাহ বিডি, মোঃ রানা মিয়া, মৃদুল লাল দাশ, সাইদুল ইসলাম, মনজু আহমদ, আকবার আলী, আতিক আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026