1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় সন্ত্রাসী হা,মলা,য় যুবক গুরুতর আ,হ,ত, হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 163 Time View
122

ভালুকায় সন্ত্রাসী হা,মলা,য় যুবক গুরুতর আ,হ,ত, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
৮ আগস্ট ২০২৫, শুক্রবার

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়নে কৌশিক নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) ভালুকা সদরের সেভেন ষ্টার হোটেলের সামনে এলাকায় এই হামলা চালানো হয়। একদল দুর্বৃত্ত ধারালো ছুরি ও অন্যান্য অস্ত্র নিয়ে কৌশিকের ওপর অতর্কিতভাবে হামলা করে, ফলে তার শরীরে একাধিক স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা কৌশিককে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে কৌশিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, কৌশিকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তদন্ত শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের হামলার ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। কৌশিকের পরিবার ও স্বজনরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে হামলার কারণ এখনো স্পষ্ট নয়, এবং পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026