1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 269 Time View
136

সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এনামুল হক, বিশেষ প্রতিনিধি, নওগাঁ :

নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছাসী, আম চাষী তরুণ উদ্যোক্তা সোহেল রানা প্রমূখ।

এসময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্ত, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে আকর্ষণীয় আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যসমৃদ্ধ স্টল এবং ১০০ জনের প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026