1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কাচারাস্তায় কাদাজলের কারনে, নামাজ আদায় ও কবরস্থানে লাশ নিতে ভোগান্তি

আল্-মামুন নাটোর জেলা প্রতিনিধি..
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 141 Time View
158

আল্-মামুন নাটোর জেলা প্রতিনিধি..

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শত বছরেও পাকা হয়নি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের কাঁচা রাস্তা। বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত রাস্তায় যানচলাচল দূরের কথা হেঁটেও চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে লাশ নিয়ে কবরস্থানে পৌছাতে চরম বিপাকে পরতে হয়। শনিবার (১২ জুলাই) সকালে রাস্তা পাকাকরনের দাবীতে গ্রামের ৫শতাধীক মানুষ মানববন্ধন শেষে বিক্ষোভ করেছে।

জানা গেছে, বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ময়দানের মোড় থেকে ময়েজ উদ্দিনের মোড় এবং কামালের বাড়ি হতে উত্তরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের এমন বেহালদশা। ওই এলাকায় বসবাসকারীদের অভিযোগ নেতা কর্মীর কাছ থেকে আশা মিললেও শতবছরেও পাকা হয়নি রাস্তাটি। ফলে বর্ষাকালে মসজিদ,মাদ্রাসা,কবরস্থান,স্কুলগামী সর্বসাধারণের ভোগান্তির শেষ নেই। শুধু তাই নয় পরিবহন শ্রমিক,চাষী,কৃষি শ্রমিক ও উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে বিড়ম্বনা পোহাতে হয় ।

এ পাড়ার ভ্যানচালক ফরিদুল হোসেন বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা-পানি জমে। ভ্যান নিয়ে রাস্তায় বের হতে পারিনা। ভ্যান না চললে সংসার চলে না এসময় ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হয়।

মানববন্ধনে কামাল হোসেন,হামিদুল ইসলাম,সাইফুল ইসলাম,আজিজুল হক, আব্দুল জলিল, সেকান্দার আলী বক্তব্য রাখেন। তারা জানান, শত বছরেরও রাস্তা আধুনিকায়ন হয়নি। এ এলাকার মানুষ শুধুমাত্র রাস্তার কারণে সভ্যতার আলো থেকে দুরে। রাস্তার কাদাজলের কারনে মসজিদে নামাজ আদায়,কবরস্থানে লাশ নিতে পরতে হয় বিপাকে।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সুজা বলেন,জনগুরুত্বপুন ওই রাস্তাসহ ইউনিয়নের কাচা রাস্তাগুলো পাকাকরনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুতই রাস্তাটি পাকা করণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026