1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন 

এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর :
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 146 Time View
127

এস এ খান শিল্টু জেলা প্রতিনিধি মেহেরপুর :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটো।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে নয়, এটি হচ্ছে মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।”

যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী, এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয় এবং কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি ইউনিটে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026