
প্রতিবেদক: মোঃ এমদাদুল হক ভূঁইয়া
ময়মনসিংহে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক গণের বহুল প্রতীক্ষিত ৬ দফা ‘প্রাণের দাবি’ বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ০৮/০৭/২০২৫ ইং ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে নান্দাইল উপজেলা সহ ময়মনসিংহ বিভাগের সকল উপজেলার স্বাস্থ্য সহকারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে তাদের দাবির পক্ষে আওয়াজ তুলেন।
মানবিক ও যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কণ্ঠে উচ্চারিত হয়—
“ইনশাআল্লাহ, এবার আল্লাহর রহমতে আমাদের দাবি বাস্তবায়ন হবেই।”
দাবিসমুহঃ- স্বাস্থ্য সহকারীদের প্রাণের ৬ দফা….
১. জাতীয় পে-স্কেলে পদমর্যাদা ও বেতন স্কেল পুনঃনির্ধারণ
– মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারীদের জন্য ২০১৮ সালের মতো পূর্ণাঙ্গ জাতীয় স্বীকৃতিসহ উপযুক্ত বেতন স্কেল পুনঃবিন্যাসের দাবি।
2. সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের পদোন্নতির সুযোগ নিশ্চিত
– যুগোপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ কর্মীদের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালায় ভিত্তিক পদোন্নতি প্রক্রিয়া নিশ্চিতকরণ।
3. ইপিআই (টিকাদান) ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচিতে নিয়োজিতদের পূর্ণ নিয়োগ ও স্থায়ীকরণ
– যারা বছরের পর বছর চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে কাজ করছেন, তাদের চাকরি স্থায়ীকরণ।
4. সুষ্ঠু ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করা
– মাঠ পর্যায়ে কাজ করা স্বাস্থ্য সহকারীদের নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজের পরিবেশ গড়ে তোলা।
5. সার্ভিস রুলস (সেবা বিধি) যুগোপযোগীকরণ ও বাস্তবায়ন
– ১৯৯৮ সালের সার্ভিস রুলস অনুযায়ী আধুনিকীকরণ এবং দ্রুত বাস্তবায়নের দাবি।
6. সঠিক জনবল কাঠামো ও কর্মী নিয়োগের ব্যবস্থা গ্রহণ
– পদের সংখ্যা ও কর্মঘণ্টা অনুযায়ী উপযুক্ত লোকবল নিয়োগের দাবি, যাতে জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছানো যায়।
স্বাস্থ্য সহকারীরা বলেন, “আমরা মানুষের দোরগোড়ায় টিকা, পুষ্টি, স্বাস্থ্যসচেতনতা, ম্যালেরিয়া, ডেঙ্গু প্রতিরোধসহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি। অথচ আমরা এখনো অবহেলিত। এবার আর শুধু আশ্বাসে থাকবো না, চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।”
অনেকেই বলেন, “আমরা কোনো রাজনৈতিক দাবিতে নয়, আমাদের পেশাগত ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছি।”