1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁ*দা না পেয়ে লক্ষ টাকার আখ কেটে নিল বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 252 Time View
119

চাঁ*দা না পেয়ে লক্ষ টাকার আখ কেটে নিল বিএনপি নেতা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি জামালপুর।

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চরে বিএনপির নাম ভাঙ্গিয়ে নয়া মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন প্রভাবশালী টকলু ও রাজ মাহমুদ। টাকা না পেয়ে লাখ টাকার আখ কেটে নিল তারা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল আট ঘটিকার সময়।

নয়া মিয়া বলেন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে টাকা না পেয়ে আমার ১৬ শতাংশ জমির আখ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী নেতা টকলু ও রাজ মাহমুদ, তাদের নির্দেশে মকবুল সহ তার দুই ছেলে টুনু ও শেখ ফকির আজ সকালে আমার জমি থেকে আখ কেটে নিয়ে যায়। আমি খবর পেয়ে আখ ক্ষেতে গিয়ে দেখি তারা চলে গেছে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। দুদু শেখের বাড়িতে আখের আগা পাই, তারা বলেন আমরা গরুকে খাওয়ানোর জন্য এগুলো তোমার ক্ষেত থেকে এনেছি।

প্রত্যক্ষদর্শী শামসুল বলেন আমি সকালে আমার পাট খেতে এসেছিলাম এসে দেখি টকলু, রাজ মাহমুদ, মকবুল, টুনু,শেখ ফকির তারা নয়া মিয়ার জমির আখ কেটে নিচ্ছে পরে আমি নয়া মিয়াকে খবর দেই।

বর্গাদার উমর বলেন, আমি গরীব মানুষ কোন জমিজমা নাই, অন্যের জমি চাষাবাদ করে দু’বেলা দু’মুঠো খাবার খাই। আমি টাকা ধার করে সার-বিষ দিয়ে নিজের সন্তানের মতো করে আখ গুলো বড় করেছি, সেগুলো তারা কেটে নিয়ে গেছে,এতে আমার লাখ টাকার ক্ষতি হয়েছে তারা আমার পেটে লাথি মেরেছে। প্রশাসনের কাছে এই চাঁদাবাজির সঠিক বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026