1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুজিবনগর উপজেলায় কৃষক পর্যায়ে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের শুভউদ্বোধন

জন অমৃত মন্ডল মুজিবনগর প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 215 Time View
168

জন অমৃত মন্ডল মুজিবনগর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন এর সভাপতিত্বে পলাশ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন।

২০২৪-২৫ অর্থবছরে শাকসবজি ,রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ক্ষতিগ্রস্ত কলা, এয়ার ফ্লো মেশিন ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য পেঁয়াজ বীজ (কন্দ) কৃষক পর্যায়ে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ২০২৪-২৫ অর্থবছরের উপজেলার ১১শত ৩০ জন প্রান্তিক কৃষক কে ৫ কেজি ধান বীজ, ডিএপি ১০ কেজি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

দেশীয়ভাবে পেঁয়াজের বীজ (কন্দ) উৎপাদনের জন্য কৃষি প্রণোদনার আওতায় ৫০ জন পেঁয়াজ বীজ চাষীকে ১৬০ কেজি করে বীজ পেঁয়াজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক প্রদান করা হয়েছে।

কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ এর উৎপাদন বাড়াতে এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩ হাজার প্রান্তিক চাষীকে ১ কেজি করে পেয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি এবং ১ কেজি বালাইনাশক প্রদান করা হয়েছে। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০ জন চাষীকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে।

এছাড়া উপজেলায় শাকসবজির উৎপাদন বাড়াতে ২শত ২৫গ্রাম করে ৫ রকমের শাক সবজির বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

পুনর্বাসন কর্মসূচির আওতায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১হাজার কলা চাষীদের মাঝে ১০ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি দস্তা, ১ কেজি বোরণ এবং ২ কেজি কীটনাশক বিতরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026