1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় ভুয়া প্রেসক্রিপশন ও প্রতারণার দায়ে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার কে জরিমানা 

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 286 Time View
159

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়া জেলা সদর উপজেলায় ভুয়া প্রেসক্রিপশন, ভূয়া ডিগ্রিধারী ডাক্তার দ্বারা চিকিৎসা ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সামনে ছিলিমপুর । ০২ জুলাই ২০২৫ খ্রিঃ, দুপুর ১২:০০ ঘটিকা থেকে ০২:৩০ ঘটিকা পর্যন্ত এই যৌথ অভিযান চালানো হয় ।গোপন অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে বিএ-১১৪০৫ ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার আকাশ, ৪০ বীর, আর্মি ক্যাম্প-২ এবং বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, এমবিবিএস ডিগ্রিধারী ডা. এস কে সাজেদুল আলম নিজের পরিচয়ে ভুয়া ডিগ্রি সংযুক্ত করে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারায় তাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের জেল দিয়েছে মোবাইল কোর্ট। এছাড়া বিভিন্ন অনিয়ম, ভুয়া প্রেসক্রিপশন এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও প্রতারণামূলক অনিয়মের প্রমাণ পাওয়ায় আইনানুগ জরিমানা আরোপ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগীদের অধিকার রক্ষায় বগুড়া জেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে। এ ধরন প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026