1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীতে বহিষ্কৃত মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ নুর উদ্দিন, জেলা প্রতিনিধি নোয়াখালী। 
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 110 Time View
93

মোঃ নুর উদ্দিন, জেলা প্রতিনিধি নোয়াখালী। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বহিস্কৃত প্রিন্সিপাল এটিএম ইফতেখার ইসলাম এর নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে মাদ্রাসা’র বহিস্কৃত প্রিন্সিপাল এটিএম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০০১ সালে এ মাদ্রাসায় নিযুক্ত হন এটিএম ইফতেখারুল ইসলাম। সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরে মাদ্রাসার কোন হিসেব তিনি সঠিকভাবে দিতে পারেননি। মাদ্রাসার সকল আয় ব্যয় এবং খরচ তিনি তার নিজের ইচ্ছেমতো করেন। কোন হিসাব চাওয়া হলে উল্টো তিনি তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করারও অভিযোগ করা হয়।

শিক্ষার্থীরা জানায়, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে তিনি আওয়ামীলীগ ও তার দোসরদের সাথে নিয়ে মাদ্রাসায় এসব অনিয়ম ও অর্থ লুটপাট করতেন। কোন শিক্ষক বা মাদ্রাসার গভর্নিং বর্ডির সদস্যরা কিছু বললে তাদেরকেও নানারকম ভয়-ভীতি দেখাতেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত হওয়া শতাব্দীর ঐতিহ্যবাহী চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসা নানা সমস্যায় জর্জরিত। কিন্তু মাদ্রাসার মার্কেট এবং শিক্ষার্থীদের ফি সহ বিভিন্ন মাধ্যমে আয় হওয়া অর্থ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় না করে তিনি ও তার আওয়ামী দোসররা ভাগ ভাটোয়া করে নিয়ে যেতেন।

২৪ শের আন্দোলনের পর তার এসব অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। সে সময় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে টানা লাগাতার অবরোধ ও ধর্মঘট পালন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ২টি তদন্তে দোষী সাবস্ত হওয়ায় তাকে মাদ্রাসা থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু অজানা এক চক্রান্তে তাকে আবারও মাদ্রাসায় ফিরিয়ে আনার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। বিষয়টি জানতে পেরে মাদ্রাসার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা জরুরী সংবাদ সম্মেলন ডাকে। সেখানে তাদের এসব অভিযোগগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় শিক্ষার্থীরা হুঁশিয়ারী প্রদান করে বলেন, এই দুর্নীতিবাজ প্রিন্সিপালকে আবারো যদি মাদ্রাসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে আবারো লাগাতার মাদ্রাসায় ধর্মঘট চলবে।

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা আগামীকাল (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসার সকল পরীক্ষা, ক্লাস ও সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। সেইসাথে সকাল থেকেই মাদ্রাসায় শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘটের ডাক দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026