1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদের বড় চালান জব্দ

মোঃ হেলাল উদ্দিন,উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী, শেরপুর
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 161 Time View
161

মোঃ হেলাল উদ্দিন,উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী, শেরপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নালিতাবাড়ী থানা পুলিশ। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ জুন) ভোররাতে এবং রোববার (২৯ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পের টহল দল সোমবার ভোর চারটার দিকে সীমান্তের সন্ধ্যাকুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদ বিভিন্ন ব্র্যান্ডের বলে জানায় বিজিবি।

অন্যদিকে, রোববার মধ্যরাতে নালিতাবাড়ী থানার একটি টিম উপজেলার দাওধারা পর্যটন এলাকা ও বাতকুটি বিট সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। অভিযান শেষে চারটি বস্তায় রাখা ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা উভয়েই মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026