
মোঃ আবদুল মোতালেব স্টাফ রিপোর্টার- সেনবাগ নোয়াখালী :–
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডুমুরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মহিন মেম্বারের অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরা বেগম। গতকাল রাত্রে হোসনে আরা বেগম তার তার স্বামী প্রতারক মহিন উদ্দিনের অত্যাচার ও শারীরিক নির্যাতন এবং প্রতারণার বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। মহিন উদ্দিন একজন অর্থ লোভী ও নারী লোভী তিনি যেখানেই সুযোগ পান বিধবা নারী ও অসহায় নারীদের সুযোগ বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রতারণা করে বিয়ে করেন। স্থানীয় সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এই পর্যন্ত মহিন উদ্দিন মেম্বার বিভিন্নভাবে প্রতারণা করে লোভ-লালসা দেখিয়ে ৬ ছয়টি বিয়ে করেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হোসনে আরা বেগম বলেন আমার প্রথম স্বামীর মৃত্যুর পর মহিন মেম্বার আমার কাছে কিছু টাকা পাবে এ দুর্বলতার সুযোগ নিয়ে টাকার জন্য আমার বাড়িতে প্রতিদিন চলে আসতেন।মহিন নাম্বার আওয়ামীলীগ করার সুবাদে তৎকালীন এলাকার কিছু গণ্যমান্য লোক আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আমি মহিন মেম্বারকে বিয়ে করার জন্য যদি বিয়ে না করি তাহলে আমার ভীষণ ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়।১০লক্ষ টাকা কাবিনের বিনিময়ে ২লক্ষ টাকা উসুল শর্তে আমাদের কোট কাবিন হয়। বিয়ের পর থেকে মহিন মেম্বার বিভিন্ন অজুহাতে ব্যবসা করবে বলে আমার তিল তিল করে অতি কষ্টে অর্জিত নগদ ৭০০০০ টাকা স্বর্ণালংকার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা টাকা সহ মোট ২৭০০০০ টাকা হাতিয়ে নেয়। আবারো আমার নিকট টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা স্বীকার করলে গত ২৩/০৬/২৫ইং আমাকে শারীরিকভাবে নির্যাতন করলে আমি সেনবাগ থানায় অভিযোগ করতে চাইলে ওসি সাহেব আমার অভিযোগটি গ্রহণ না করে ম্যাজিস্ট্রেট কোটে গিয়ে মামলা করার নির্দেশনা দেন। বর্তমানে প্রতারক অর্থলোভী বহু বিবাহের খলনায়ক মহিন মেম্বার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়, মহিন মেম্বার গ্রেফতারের পর তার (৪) চতুর্থ নাম্বার স্ত্রী ও মহিন মেম্বারের ভাই আমার প্রাণনাশের হুমকি প্রদান করেন। গত আওয়ামী সরকারের আমলেও স্বৈরাচারের কিছু দোসরের কারণে আমি রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছি। হোসনে আরা বেগম ও তার পরিবার তাদের জান-মাল এবং জীবনের নিরাপত্তা চেয়ে সমাজের উচ্চবিত্ত পঞ্চায়েত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন