1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে ববি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন।

মোঃনুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 203 Time View
154

মোঃনুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ঐতিহাসিক গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক শ্রদ্ধামূলক কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একে একে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার জন্মলগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকারের নিশ্চয়তা এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে, যেখানে প্রাণ হারান শতাধিক নেতা-কর্মী।

সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন,

“জুলাই-আগস্ট আন্দোলনের শহীদরা শুধু ছাত্রদলের নয়, পুরো জাতির গর্ব। তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন—সত্য, ন্যায় ও গণতন্ত্রের জন্য লড়াই কখনো থেমে যায় না। ছাত্রদল আজ তাদের পথ অনুসরণ করে এগিয়ে চলেছে। আমরা তাদের স্মরণ করছি শ্রদ্ধা আর প্রতিজ্ঞায়—এই মাটিতে ফ্যাসিবাদ আর দুঃশাসনের কোনো ঠাঁই হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন,

“ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন:

রাফি, আজমাঈন, সাকিব মাহমুদ, ইমরান, জিহাদ, সাইমন, রিফাত, মিজান, রকি ও আশিক সহ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী ও সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026