1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রূপসায় ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে একটি এনজিও, অভিযোগ দায়ের:

মহাম্মদ আব্দুল্লাহ  রুপসা- খুলনা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 138 Time View
153

মহাম্মদ আব্দুল্লাহ  রুপসা- খুলনা প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রূপসায় মানবিক সাহায্য সংস্থা মহিলা ঋণদান প্রকল্প নামে একটা এনজিও প্রতারণা করে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা যায়। এঘটনায় মুরশিদা বেগম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে ইউপি সদস্য মো: মাহফুজ এর বাড়ির সামনে জনৈক রুনা নামে এক মহিলার বাড়ি ভাড়া নিয়ে ৩পুরুষ ও ১নারী এনজিও‘র কাজ শুরু করে। গত ১জুন-২৫ তারিখে এনজিও টি এমআরএ সনদ নং-০০১৬৫-০১০৩৩-০০২৩৩, ২৯,পশ্চিম পান্থপথ ঢাকা-১২০৫ হেড অফিসের ঠিকানা দিয়ে এলাকায় খেটে খাওয়া মানুষদের কাছে গিয়ে বিভিন্ন প্রলোভন দিতে থাকেন। প্রতারক চক্রটির সদস্যরা হলেন, ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার ব্রাক্ষন্দী গ্রামের চান্দা মাতুববর এর ছেলে বিল্লাল মাতুব্বর, মুন্সীগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের ইমান ঢালীর স্ত্রী মিনারা বেগম, বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্বধামসার গ্রামের গোলাম সরোয়ার এর ছেলে শাহাব উদ্দিন ও আ: সালাম।

চক্রটি কাজ শুরু করে প্রতি সদস্যকে ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ঋণ দিবে স্বল্প সুদে যা প্রচার করে। তারা আরো বলে ৩ লক্ষ টাকা ঋণ নিলে ৩০ হাজার টাকা দিতে হবে এবং ৩বছর মেয়াদে পরিশোধ করতে হবে। প্রতারকদের এই সকল কথা শুনে আশপাশের এলাকার শতাধিক লোক এনজিও তে সদস্য হয়। ২৫ জুন ঋণ দেওয়ার কথা বলে দুই দিন আগে বাদীর নিকট থেকে ২৩ হাজার ৫০০ শত টাকা নেই। এছাড়া এলাকার রাবেয়া খাতুন ১৫ হাজার, ফাতেমা ২০ হাজার পাচশত টাকাসহ ৪০/৫০ জনের নিকট থেকে তারা অনেক টাকা হাতিয়ে নেই।

টাকা দেওয়ার সময় প্রতারক চক্রটির নিকট ভুক্তভোগীরা জানতে পারেন তাদের অফিস খুলনার দৌলতপুর মহাসিন কলেজের পাশে। ভুক্তভোগীরা অফিস খুজতে উল্লেখিত জায়গায় গিয়ে অফিস না পেয়ে ফিরে এসে দেখতে পাই জয়পুর এলাকার অফিসটিও তালাবন্ধ। অফিস বন্ধ পেয়ে চক্রটির সদস্যদের মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এখবর আশপাশের এলাকায় পৌছালে প্রায় শতাধিক লোক অফিসে হাজির হয়ে তারা জানায় চক্রটি তাদের নিকট থেকে ১০ লক্ষাধিক টাকা একই ভাবে নিয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026