1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মেহেরপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জন অমৃত মন্ডল, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 149 Time View
97

জন অমৃত মন্ডল, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স., মুজিবনগর এর সহযোগিতায় রোজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০:০০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা) সাজেদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, উপ-পরিদর্শক মদন মোহন সাহা, মোঃ মতিয়ার রহমান, সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর , বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স. প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল, সি ডি পি,মেহেপুর প্রোগ্রাম কো- অডিনেটর জন প্রবঞ্জন বিশ্বাস , রোমান ক্যাথলিক চার্চ সিস্টার মালতী মালো, , সাধৃ বার্নাবাস চার্চ অব বাংলাদেশ ,চেলসি শিমু বায়েন, টিম লিডার, বি ওয়াই এফসি, রিতু মন্ডল, বন্যা মন্ডল, দৈনিক সমিকরন সাংবাদিক সোহাগ মন্ডল, দৈনিক আকাশ খবর রেজা,উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথির বক্তব্যে স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার। তরুণ প্রজন্মকে এই অপশক্তি থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে বিশেষ অবদানের রাখায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর পক্ষ থেকে বি ওয়াই এফসি, প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল মুজিবনগর, সিডিপি প্রোগ্রাম কো- অডিনেটর জন প্রবঞ্জন বিশ্বাস , রোমান ক্যাথলিক চার্চ সিস্টার মালতী মালো, সাধু বার্নাবাস চার্চ আলবাট ফলিয়াকে বিশেষ অবদানের রাখায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন । দিবসটি উপলক্ষে বি ওয়াই এফসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026