1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি, 
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 117 Time View
81

হেলাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি, 
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পরে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টি এবং বিকল্প ব্যবহারের প্রচারে সকলকে এগিয়ে আসতে হবে।”

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ শাহীন এবং পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর কুতুবে আলম সিদ্দিক। বক্তারা পরিবেশ সুরক্ষা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠান শেষে রচনা এবং শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026