1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পুনর্মিলনীর নামে অর্থ আদায়, অর্থ ফেরত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ শিক্ষার্থীদের

হাওলাদারহোসেন
  • Update Time : সোমবার, জুন ২৩, ২০২৫,
  • 162 Time View
106

হাওলাদারহোসেন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুনর্মিলনীর নামে অর্থ আদায়ের পর অর্থ ফেরত চেয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের নামে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৭শ এবং প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেছে বলে জানায় শিক্ষার্থীরা।

এ ঘটনায় শনিবার (২১ জুন) বিকালে বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে অনুষ্ঠান করার কথা বলে সবার কাছ থেকে টাকা নিছে কিন্তু ৬মাস পার হলেও আমাদের অনুষ্ঠান দিচ্ছেনা। আগামী ৭দিনের মধ্যে আমাদের প্রোগ্রাম দিবে অথবা আমাদের টাকা ফেরত দিবে। শিক্ষার্থীরা আরোও বলেন, তারা বিদ্যালয়ে রাজনীতি করার একটা চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা ছাত্ররা স্কুলে কোনো রাজনীতি চাইনা।

আরাফাত মোল্লা নামের নবন শ্রেনীর এক শিক্ষার্থী বলেন, অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে ৭শ করে টাকা নিছে। আমাদের বাসা থেকে এসব টাকা দিতে চায়নাই, জোড় করে টাকা এনে দিছি। কিন্তু আমাদের অনুষ্ঠান দিচ্ছেনা। স্কুলে আমরা বহু বার গেছি কিন্তু তারা আমাদের কথা না শুনে বের করে দিয়েছে। এখন আমাদের আগামী ৭দিনের মধ্যে অনুষ্ঠান দিবে নয়তো আমাদের সম্পূর্ণ টাকা ফেরত দিবে।

ইসমাইল শেখ নামের নবম শ্রেনীর আরেক শিক্ষার্থী বলেন, ৬মাস আগে রজতজয়ন্তী করার জন্য আমাদের কাছ থেকে ৭শ করে টাকা নিছে কিন্তু তারা অনুষ্ঠান দিচ্ছেনা। আমরা অনেক বার অনুষ্ঠান চেয়েছি কিন্তু দিচ্ছেনা। এখন আমাদের অনুষ্ঠান দিবে অথবা আমরা আমাদের টাকা ফেরত চাই।

প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমাদেরকে মিঠা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে। আমরা বাবা মার কাছ থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা আনছি। আমরা তো সীমিত ভাবে ৭শ করে টাকা দিছি কিন্তু আমাদের বড় যারা আছে তারা ৫হাজার ১০হাজার এমনকি ২০হাজার করেও টাকা দিছে।

দশম শ্রেনীর জুনায়েদ ফকির নামের আরেক শিক্ষার্থী বলেন, একটা অনুষ্ঠানের কথা বলে আমাদের কাছ থেকে ৭শ করে টাকা নিছে কিন্তু তারা অনুষ্ঠান দিচ্ছেনা। তারা চাচ্ছে স্কুলে একটা রাজনীতি শুরু করতে কিন্তু আমরা ছাত্ররা স্কুলে কোনো রাজনীতি চাইনা।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, আমাদের বিদ্যালয়ের ২৫বছর পূর্তি উপলক্ষে একটা পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যেগ নিয়েছি শিক্ষার্থীরাও আমাদের যথেষ্ট সারা দিয়েছে। আমরা ইতিমধ্যে ডেকোরেটর বাঁশ কেনা হয়েছে। কিন্তু তাদের দুই গ্রুপের এক দল বলে কনসার্ট হবে আরেক দল বলে কনসার্ট হবেনা। এই অবস্থায় প্রশাসনিক কোনো সাপোর্ট না পাওয়াতে একটু দেরি হচ্ছে, তবে অনুষ্ঠান হবে।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান মনির বলেন, আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। অতিথিদের নির্ধারণ করতে কিছুটা বিলম্ব হওয়ায় অনুষ্ঠানের তারিখ পেছানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026