1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে সৌহার্দপুর্ন সুষ্ঠ সমাধান

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 159 Time View
130

দিনাজপুর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে ভুল বুঝাবুঝির সৌহার্দপুর্ন সুষ্ঠ সমাধান করেন মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কর্মাস এর পরিচালক, বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু’র মধ্যস্থতায় তার নিজস্ব চেম্বারে ১৮ জুন রাত ৯ টায় সৌহার্দপুর্ন পরিবেশে সাংবাদিক ও বিএনপি’র মধ্যে ভুল বুঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনার দু-পক্ষের আন্তরিকতায় সম্মানজনক ও সুষ্ঠ সমাধান হয়েছে।

যানা গেছে, আমার দেশ পত্রিকায় ১৭ জুন ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নির্বাচনী সংবাদ “তিন ভাগে বিভক্ত বিএনপি, স্বস্থিতে জামায়াত, এনসিপির নেই কমিটি” শিরোনামে নিউজে বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু কে দ্বৈত নাগরিক বলা হয়েছে। তারই প্রেক্ষিতে ১৭ জুন রাত ৯টার দিকে মঞ্জু সমর্থিত বিএনপির একদল যুবক বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, আমার দেশ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেনের বাড়িতে গিয়ে হুমকি দেয়। উক্ত ঘটনায় সাংবাদিক ও বিএনপি’র মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সম্মানজনক ও সুষ্ঠ সমাধান কালে আমার দেশ প্রতিনিধি সাংবাদিক মোশাররফ হোসেন ও তার পক্ষে বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, রতন ঘোষ পিযুষ, কার্তিক ব্যনার্জি ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোষ এবং বিএনপি’র পক্ষে শাহজাহান সিরাজ শিপন, ফজলে আলম শাহীন, আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার ও ফরহাদ হোসেন বিল্পব উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ দুঃখ প্রকাশ করে নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করে নেন, তারা অতিতের ন্যায় বীরগঞ্জে শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখাতে অঙ্গিকারাবদ্ধ হয়ে সংবাদের সংশোধনী হিসেবে নির্বাচনি ঐ নিউজটিতে বিএনপি উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু কে জনগনের কথা মতে দ্বৈত নাগরিক বলা হয়েছে, ইহা সঠিক নহে তিনি একমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ভাবকি গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানান বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, বিএনপির অন্যতম নেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু একজন সৎ ও ভাল মানুষ এবং বিএনপি’র জন্য নিবেদিত প্রান। আমাদের উচিত তাকে সহযোগিতা করা। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও আগামীর সফলতা কামনা করেন।

দিনাজপুরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর প্রতিনিধি- “স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জালি”- এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালীটির নেতৃত্ব দেন এডিসি (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ সহ অতিথি বৃন্দ।

র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি লুসাকা গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ¦ হাফিজুর রহমান সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন।

শিশুশ্রম প্রতিরোধ দিবসের তাৎপর্য তুলে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনে শর্ত সাপেক্ষে শিশুর কাজের সর্বনি¤œ বয়স ১৪ বছর নির্ধারন করা হয়েছে এবং শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। আইএলও কনভেনশন ১৩৮ ধারাটি শিশুর নূন্যতম বয়স সম্পর্কিত এবং আইএলও কনভেনশন ১৮২ধারাটি শিশুর জন্য ক্ষতিকর কাজ সম্পর্কিত। বাংলাদেশ সরকার কর্তৃক কনভেনশন ১৩৮ অনুস্বাক্ষরিত হয়েছে এবং কনভেনশন ১৮২ স¦াক্ষরিত হয়েছে। জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ এ বলা হয়েছে বাংলাদেশ আর্থ-সামাজিক দুরবস্থা শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ।

এ ব্যাপারে শিশু শ্রমের কুফল সম্পকে অভিভাবকদের এই অসচেতনা বা উদাসীনতায় দেশে শিশ্রম বাড়ছে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেন, শিশুরাই আগামী জাতীর ভবিষ্যত। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। শিশুশ্রম একটি বৈশিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্থ করে পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারীরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে। তাই আসুন আমরা একযোগে সকলে মিলে শিশুশ্রম কে প্রতিরোধ করি এবং সকলে বলি “শিশুরা স্কুলে যাবে, কাজে নয়”।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন কতৃর্ক প্রদানকৃত শিক্ষা উপকরণ দশ জন শিশুর মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026