1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিজিবি) বিশেষ অভিযানে দুই মিয়ানমার নাগরিক গ্রেফতার সহ বিপুল পরিমাণের ইয়াবা জব্দ ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 177 Time View
97

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

গ্রেফতার কৃতরা হলেন- মিয়ানমার মংডুর ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও একই গ্রামের মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের চেষ্টা করবে।
পরিস্থিতির বিবেচনায় নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করা হয়।এরপর, আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি মিয়ানমারের দুইজন নাগরিকসহ গ্রেফতার করে।
পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার  পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।অভিযানে গ্রেফতার কৃতরা  মিয়ানমারের নাগরিক।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মিয়ানমার থেকে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সাথে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026