1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বালু নদে নি*খোঁজ তরুণের লা*শ উ*দ্ধার, ভাইয়ের ক্যামেরায় ধরা পড়েছিল ডুবে যাওয়ার মুহূর্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 150 Time View
95

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিশেষ প্রতিনিধিঃ আরিফুর রহমান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদে গোসলে নেমে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকাসংলগ্ন বালু নদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহ উদ্ধার করে। ওই তরুণের ডুবে যাওয়ার মুহূর্ত তাঁর ভাইয়ের ক্যামেরায় ধরা পড়েছিল।
নিহত ওই তরুণের নাম সৃজন সাহা (২৮)। তিনি নরসিংদীর মাধবদী কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। গত বছর নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন সৃজন।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত দৈনিক প্রভাতী বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার সন্ধ্যায় নানাবাড়িতে বেড়াতে এসে বালু নদে গোসল করতে নামেন সৃজন সাহা। এ সময় তাঁর ছোট ভাই সূর্য সাহা মুঠোফোনে তাঁর গোসলের ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সৃজন সাহা পানিতে ডুবে যান। ঘটনার তিন দিন পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাজধানীর পাতিরা এলাকার পিডিএল ঘাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সৃজন সাহার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
সৃজন নিখোঁজ হওয়ার তাঁর ছোট ভাইয়ের করা ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরে বালু নদে গোসলে নামেন সৃজন। এ সময় সাঁতরে তিনি মাঝ নদীতে চলে যান। একসময় তিনি স্রোতের বিপরীতে সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। কিন্তু মাঝ নদীতে প্রবল স্রোতের কারণে সাঁতরে তীরে আসতে পারছিলেন না সৃজন। একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026