1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মা*দক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়।

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 194 Time View
106

হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাদকের আগ্রাসন থেকে রক্ষা পেতে মাদক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের কার্যালয়ে নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সাথে মাদক প্রতিরোধে বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের তালিকা প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রদান করে সমাজ থেকে মাদক নির্মূলের জোর আহ্বান জানানো হয়। এছাড়া যুব সমাজকে জুয়া ও মাদক থেকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে সামাজিক সচেতনতামূলক সভা-সেমিনার ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নান্দাইলকে জুয়া ও মাদকমুক্ত উপজেলা হিসাবে গড়ে তুলতে নাগরিক ফোরামের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউএনও সারমিনা সাত্তার সামাজিক অপরাধ কর্মকান্ড নিমর্ূূলে সকল কার্যক্রমের পাশে থাকবেন বলে সকলকে আশ^স্ত করেন। পাশাপাশি নান্দাইলের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে জুয়া ও মাদক প্রতিরোধে সোচ্চার সহ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক ফোরামেরউপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়াতের আমীর কাজী শামসুদ্দিন, নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর হাবিব উল্লাহ অলি, জাকির আহম্মেদ তুহিন, সদস্য সচিব শামছ-ই-তাবরীজ রায়হান, যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, মাজহারুল ইসলাম, নুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির, আল আমিন সরকার, রকি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026